পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

স্বপ্ন

স্বপ্ন
       উপেন্দ্র নাথ ব্রহ্মচারী

                                                               আঙ্কন ; তন্দ্রা ব্রহ্মচারী

উৎসবের জঙ্গলে চলছে হরেক খেলা,
সব পশুরা একত্রিত, বসেছে বিরাট মেলা,
হচ্ছে ক্রিকেট, ফুটবল আর হকি।
কি আশ্চর্য! এসব হচ্ছেটা কি?
হাতি বনাম শেয়াল হচ্ছে ক্রিকেট ম্যাচ,
শেয়ালর বলে হাতি মশাই মেরেই হলেন ক্যাচ।
বাঘমামা ঐ ফুটবলটা মারলেন তাঁর হেডে-
বলটা সটান চলে গেল উটবেড়ালের নেটে।
হরিণমশায় হকি স্টিকটা চালালেন গায়ের জোরে,
সিংহ রেফারি বাঁশি বাজাতেই ভল্লুকরা গেল হেরে।
পটকা, বাজি, রংমশালে আকাশ গেল রেঙে,
হটাৎ মায়ের জলের ছিটায় ঘুমটা গেল ভেঙে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফেরাতে হাল ফিরুক লাল

ফেরাতে হাল ফিরুক লাল                             উপেন্দ্র নাথ ব্রহ্মচারী কাস্তে হাতুরি তারা হোক সিংহ, ধানের শীষ, কোদাল বেলচা কিংবা তারা - ভ...